প্রকাশের সময়:
০৩:৫৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দোলোয়ার হোসেন সাইদী (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ মে) গাইবান্ধা র্যাব-১৩ ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়।
এতে বলা হয়, ২৪ মে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নরেঙ্গাবাদ মেরী গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ৮৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দোলোয়ার হোসেন সাইদীকে আটক করা হয়। সাঈদী ওই গ্রামের শাহাজাহান আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।