সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

যুবদল নেতার ব্যানারে ছাত্রলীগের শ্লোগান

ছবির পুরো অংশ সংবাদের ভেতরে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের নামে তৈরিকৃত ব্যানারে বাংলাদেশ ছাত্রলীগের শ্লোগান ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ ব্যবহার করা হয়েছে। সেই ব্যানার খানসামা উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সির নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করার পর থেকেই বইতে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

এ ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাঁর প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে ফেসবুকে প্রতিবাদ জানান। অপরদিকে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি সংবলিত ব্যানারে ছাত্রলীগের শ্লোগান ব্যবহার করায় পোস্টদাতার কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা যায়, গত ২২ মে রোববার দিবাগত রাতে উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি ব্যানারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের হয়ে ছাত্রলীগের শ্লোগান সংবলিত ব্যানারটি পোস্ট করেন তিনি। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ছবিও রয়েছে। এরপর বিষয়টি সকলের দৃষ্টিগোচর হয়। শুরু হয় এ নিয়ে আলোচনা-সমালোচনা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম চৌধুরী তাঁর ফেসবুক আইডিতে ওই ব্যানারটির ছবি শেয়ার করে মন্তব্য করেন, ‘শিক্ষা-শান্তি-প্রগতি’ এটা আবার কবে বিএনপির শ্লোগান হইলো। আমি যতদুর জানি এটা ছাত্রলীগের শ্লোগান।’

উপজেলা যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সি বলেন, ‘ব্যানারটি আমি তৈরি করিনি। ফেসবুক থেকে নিয়ে আমি আমার আইডিতে দিয়েছি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

যুবদল নেতার ব্যানারে ছাত্রলীগের শ্লোগান

প্রকাশের সময়: ০৬:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২