সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে একই কৃষকের ৪ গরু চুরি

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকের গোয়ালঘরের লোহার গ্রীল কেটে শাহিওয়াল জাতের ৪ টি গরু চুরি হয়েছে। এ চুরির ঘটনাটি গতকাল ২৩ মে সোমবার দিবাগত রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশিপুর গ্রামের তালপাড়ায় ঘটেছে। চুরি যাওয়া গরুর দাম প্রায় ৩ লক্ষাধিক টাকা।

জানা গেছে, ওই রাতে চোরেরা উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশিপুর গ্রামের তালপাড়ার কৃষক মো. বাবুল হোসেনের বাড়ির গোয়ালঘরের লোহার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ২টি শাহিওয়াল জাতের বড় গাভীসহ ১টি দামুড় ও ১টি আড়িয়া গরু চুরি করে নিয়ে যায়। অনেকেই ধারণা করছেন চোরেরা গরুগুলো পিকআপে তুলে নিয়ে পালিয়ে যায়। গরুর মালিক কৃষক মো. বাবুল হোসেন বিভিন্ন স্থানে গরুগুলোর সন্ধ্যান করেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হদিস পাননি।

পুনট্টি ইউনিয়ন পরিষদ (ইউপি)  চেয়ারম্যান মো. নুর-এ কামাল চুরির ঘটনা অবগত হয়ে গরুর মালিককে আইনী পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন।

চিরিরবন্দরে একই কৃষকের ৪ গরু চুরি

প্রকাশের সময়: ০৬:৫৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২