সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আনসার ও ভিডিপি’র সমাবেশ

শান্তি-শৃঙ্খলা-উন্নয়ন-নিরাপত্তা সর্বত্র আমরা, এই শ্লোগানে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) দিনব্যাপী অত্র অফিস চত্বরে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আব্দৃুস সামাদ (পিভিএমএস)।

বিশেষ অতিথি গাইবান্ধা জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) রেজাউল ইসলাম (পিভিএম), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউল আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান, সার্কেল অ্যাডজুটেন্ট (অবঃ) বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন প্রমুখ।উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নুরন্নবী মণ্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দলনেতা রতন প্রামানিক, চামুলী রানী ও রুহুল আমিনসহ আরও অনেকে।

এর আগে অতিথিদের ফুলেল তোরা দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে অতিথিদ্বয় এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সভায় বাহিনীটির নানা ধরণের সফল কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন বক্তারা।

সাদুল্লাপুরে আনসার ও ভিডিপি’র সমাবেশ

প্রকাশের সময়: ০৪:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২