সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে দাড়িয়াপুরে বিক্ষোভ-মানববন্ধন

পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিং বন্ধ, গ্রাহক হয়রানি বন্ধ ও বাণিজ্যিক এলাকায় আলাদা সঞ্চালন লাইন স্থাপনের দাবিতে গাইবান্ধার দাড়িয়াপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেলে দারিয়াপুর পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদের আয়োজনে দারিয়াপুর চারমাথায় এ কর্মসূচি পালন করা হয়।  সংগ্রাম পরিষদের সদস্য সচিব ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা বাসদের আহবায়ক গোলাম রব্বানী, সদস্য সচিব সুকুমার মোদক, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক জাহাঙ্গীর আলম মন্ডল, কমিউনিস্ট পার্টির দারিয়াপুর অঞ্চল সাধারণ সম্পাদক এমদাদুল হক, সারথি থিয়েটারের সাংগঠনিক সম্পাদক লক্ষণ চন্দ্র রায়, জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহক হয়রানি চরম মাত্রায় পৌছেছে। অবিলম্বে এসব বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিবে পল্লী বিদ্যুৎ গ্রাহক সংগ্রাম পরিষদ।

প্রকাশের সময়: ০৭:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২