শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-বগুড়া মহাসড়কের চারা বটতলা এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় এখলাস (১৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্য হয়েছে। সে বেড়া উপজেলার খাস আমিনপুর গ্রামের সালাম মোল্লার ছেলে। বৃহস্পতিবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, এখলাস নগরবাড়ি-বগুড়া মহাসড়কে ভ্যান চালিয়ে কাশিনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিলেন। এসময় চাড়া বটতলা মহুয়া এলপিজি ফিলিং স্টেশনের সামনে (খানকা শরিফ) এলে পেছনে থেকে ছুটে আসা বগুড়ামুখি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ভ্যানে কোন যাত্রী ছিলনা তবে ট্রাকটিকে আটকানো সম্ভব হয়নি বলে স্থানীয়রা জানান। ঘটনাস্থলে নিহত এখলাস এর পরিবারের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, খবর পাওযার সঙ্গে সঙ্গে আমিসহ সাঁথিয়া থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে রাস্তা যানজটমুক্ত করি। তবে এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি আইনগত ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

জনপ্রিয়

বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে: নাহিদ ইসলাম

সাঁথিয়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত

প্রকাশের সময়: ০৪:৪৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২