দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে নিহত আলতাফ হোসেনের পরিবারের সদস্যের হাতে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। গত ২৫ মে বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুদানের অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা।
বজ্রপাতে নিহত আলতাফ হোসেনের পরিবারের সদস্যের হাতে অনুদানের নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ গত ২১ মে দুপুর আনুমানিক আড়াইটায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের কাকপাড়ার আলতাফ হোসেন (৪৫) বজ্রপাতে নিহত হন।

মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















