মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

গাইবান্ধার জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মে)  উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট থেকে তাদেরকে আটক করা হয়। তারা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের মাদক ব্যবসায়ী আল-আমিন শেখ ও তার স্ত্রী রুনা বেগম।

পুলিশ জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন দাস সঙ্গীয় ফোর্সসহ পাঁচপীর খেয়াঘাটে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকে নদীপথসহ বিভিন্ন রুট পরিবর্তন করে গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মানষ রঞ্জন দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশের সময়: ০৮:২৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২