মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ, জমজমাট প্রচারণা

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে গতকাল ২৭ মে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চার বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হকসহ চেয়ারম্যান প্রার্থীরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ্ পেয়েছেন আনারস, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান পেয়েছেন মোটরসাইকেল ও সাবেক গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ্ আব্বাস আরেফিন আহমেদ পেয়েছে হেলিকপ্টার প্রতীক।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে জমজমাট নির্বাচনী প্রচার-প্রচারণা। পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলার হাট-বাজার, অলি-গলি ও রাস্তাঘাট। উপজেলার প্রতিটি এলাকায় প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা। এই নির্বাচনে আওয়ামী লীগের রয়েছে একক প্রার্থী। অপরদিকে, বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করলেও বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করছেন। নামপ্রকাশ্যে অনিচ্ছুক ক’জন ভোটার জানান, আমরা যার কাছে গিয়ে দুইটা কথা বলতে পারবো এবং যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই আমরা ভোট দেব। ভোটে কে নির্বাচিত হবেন জানতে চাইলে তারা বলেন, নির্বাচনে কে হাসবে বিজয়ের হাসি তা নির্ধারণ করবে সাধারণ ভোটাররা? এখন আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে নির্বাচনের দিন পর্যন্ত কে হাসে বিজয়ের হাসি।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর প্রামাণিক জাগো২৪.নেট-কে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। সেই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে চলা জরুরি। কোনো প্রার্থী বা সমর্থক নির্বাচনী আচরণবিধি অমান্য করলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা।

প্রকাশের সময়: ০৮:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২