মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের রক্তভেজা জমি ফেরতসহ ৭ দফা দাবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্মের রিকুইজিশনকৃত সাঁওতালদের বাপ-দাদার পৈত্রিক ভোগ দখলীয় জমি ফেরত দেওয়াসহ রক্তভেজা জমিতে ইপিজেড নির্মাণের পায়তাঁরা বাতিলের দাবিতে এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মে) এই কর্মসূচি আয়োজন করে সাহেবগঞ্জ ও বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাঁওতাল-বাঙালি নারীরা। গোবিন্দগঞ্জের কাটাবাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সাত দফা দাবি জানানো হয়।

বাঙালি নারী নেত্রী ওমেদা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু, নমিতা টুডু, অলিভিয়া হেমব্রম, শারমিন মার্ডি, মমতা হেমব্রম, রাজমনি হেমব্রম, সাঁওতাল নেতা সুফল হেমব্রম প্রমুখ।

বক্তারা বলেন, সাঁওতাল-বাঙালিদের বাপ-দাদার তিন ফসলি জমিতে প্রস্তাবিত রংপুর ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে অন্য এলাকায় ইপিজেড নির্মাণের দাবী জানান। জমির রক্ষার আন্দোলন করতে গিয়ে আমাদের তিন সাঁওতাল জীবন দিয়েছেন। এই জমিতে আমরা ইপিজেড করতে দেব না। একই সঙ্গে তারা তিন সাঁওতাল হত্যা ও সাঁওতালদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের বিচারের দাবী জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কতৃপক্ষ ও পুলিশ এসব জমিতে উচ্ছেদের উদ্দেশ্যে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনজন নিহতসহ আরও কয়েক জন  সাঁওতাল আহত হন।

প্রকাশের সময়: ১০:০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২