মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

ঠাকুরগাঁও জেলা শহরের বিভিন্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে একজনকে আটক করা হয়।

শনিবার (২৮মে) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

এসময় জেলা শহরের পাঁচটি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন তারা। পরে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনহীন ক্লিনিকে কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার, নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানে সিলগালা করা হয়। আটক করা হয়৷ একজনকে।

এ বিষয়ে নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জাগো২৪.নেট-কে জানান, নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে ।

প্রকাশের সময়: ১০:২৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২