মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অসুস্থ ভ্যানচালককে ১ লাখ টাকা সহায়তা  

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের পক্ষ থেকে অসুস্থ ভ্যানচালকের নাবালক ছেলেকে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। গতকাল ২৯ মে দুপুর ২টায় দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বিএম ইনষ্টিটিউট অডিটরিয়ামে উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল।

উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দারুল ফালাহ আলিম মাদরাসা এন্ড বিএম ইনষ্টিটিউট এর অধ্যক্ষ আলহাজ্ব ইউসুফ আলী, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলিম সরকার, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবু, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য অমরপুর ইউনিয়নের খর্গ মোহন রায় রিকশাভ্যান চালাতে গিয়ে দুর্ঘটনায় স্বীকার হয়ে অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসা ও পরিবারের ব্যয় নির্বাহের জন্য উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সহযোগিতায় খর্গ মোহন রায়ের নাবালক ছেলে বিপ্লব চন্দ্র রায়কে ১ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।

প্রকাশের সময়: ০৮:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২