গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬ প্রতিষ্ঠানে অর্থদণ্ড করাসহ ৭ প্রতিষ্ঠান সিলগালা করেছে প্রশাসন।
রোববার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকাল ৫ টা পর্যন্ত। অভিযানে অনিয়মের মাধ্যমে পরিচালিত ৬টি ক্লিনিকের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা ও ৬ টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সিল গালা করাসহ সাদুল্লাপুরের ধাপেরহাট আল মদিনা নামের একটি ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জারিন জায়েদ জিতু জানান অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে বন্ধের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। অবৈধ কোন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার যাতে করে না থাকে আমারা সে দিকে নজর দিচ্ছি।
গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও্র নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন ইসলাম জাগো২৪.নেট-কে বলেন. অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হচ্ছে এমনকি অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারের মালিকদের জেল-জরিমানা এবং সিলগালাও করা হচ্ছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















