গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ধর্ষণ ও অপহরণ মামলার সামিউল ইসলাম (২২) নামের আসামি চাঁদপুর মতলব থেকে আটক করে গোবিন্দগঞ্জ থানার সামনে আনলে হ্যান্ডক্যাপসহ দৌঁড়ে পলায়ন করেছে।
জানাযায়, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে থানার একটি টিম তাকে চাঁদপুর থেকে আটক করে মঙ্গলবার ভোরে গোবিন্দগঞ্জ থানায়েআনা এসময় আসামিকে পুলিশের গাড়ীতে একজন কনন্সটেবলসহ নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পলায়নকৃত সামিউলকে ফের গ্রেফতারে তৎপর চালানো হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















