বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় চুরি হওয়া ৭ গরু উদ্ধার ৩ চোর গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার  চুরি হওয়া ৭ টি গরু সদর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ৩ চোরকে গ্রেফতার করা হয়। এসব গরুর দাম প্রায় আড়াই লাখ টাকা।

বুধবার (১ জুন) গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুর ফারাজী পাড়ার আব্দুর রউফ মিয়ার বাড়ি থেকে ওইসব গরু উদ্ধার হয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি পলাশবাড়ী উপজেলার ফরকান্দিপুর গ্রামের আবুল কালামের ৩টি, শান্তি বেগমের ২টি ও রাইতিনডাইল গ্রামের এক মহিলার ২টি গরু চুরি হয়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সদর উপজেলার পশ্চিম পিয়ারাপুর ফারাজী পাড়ার আব্দুর রউফ মিয়ার বাড়ি থেকে ওই গরুগুলো উদ্ধার করা হয়েছে। এছাড়া আব্দুর রউফ মিয়া (৩২), পাপুল মিয়া (২৯) ও রাজু মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে এই অভিযান চালানো হয়েছে।

জনপ্রিয়

গাইবান্ধায় চুরি হওয়া ৭ গরু উদ্ধার ৩ চোর গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২