মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ও ভোটাধিকারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে সিপিবি’র জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১নং রেল গেটে এসে শেষ হয়। পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, গোলাম রব্বানী মুসা, ছাদেকুল ইসলাম, জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মণ, মশিউর রহমান মইশাল, সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে দেশের মানুষ দিশেহারা। মানুষ আর স্বাভাবিকভাবে জীবন ধারণ করতে পারছে না। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে এবং মানুষের ভোটাধিকার-গণতন্ত্র পুরুদ্ধারের লড়াই জোড়দার করতে হবে বলে জানায়।

প্রকাশের সময়: ০৩:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২