বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে গ্রেফতারী পরোয়ানা ২৫ আসামি আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রেফতারী পুরোয়ানা মূলে ২৫ জন আসামিকে আটক করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

তিনি জানান, থানার জিআর-৪২৭/১৯ মামলা সংক্রান্ত উপজেলার ঝিনিয়া এলাকার আসামিরা আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। তারা আত্নসমর্পন না করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এসব আসামিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত থাকার একপর্যায়ে গতকাল বুধবার অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওই মামলার নুরজাহান বেগম, দছিজল হক, ফজিলা বেগম ও তাজেল মিয়াসহ ২৫ আসামিকে গ্রেফতার করা হয়।

ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে যা করার প্রয়োজন আমরা সেটায় করব। সেই সঙ্গে মাদক-জুয়া ও জঙ্গীবাদ বিরোধী অভিযানও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে গ্রেফতারী পরোয়ানা ২৫ আসামি আটক

প্রকাশের সময়: ০৪:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২