মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরা হলো না চাচা’র

মোটরসাইকেল যোগে ভাতিজিকে নিয়ে বাড়ি ফিরছিলেন মিঠু মিয়া (১৯) নামের যুবক। পথেই সুপারির গাছের সঙ্গে ধাক্কা। এ ধক্কায় প্রাণ গেলো তার। আহত হয়েছে তার ভাতিজি (৭)।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে হৃদয় বিদারক এই ঘটনাটি গাইবান্ধার সুন্দরগঞ্জ-তারাপুরের গংগার হাট (মাষ্টার পাড়া) নামকস্থানে ঘটে। নিহত মিঠু মিয়ার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার নিজপাড়া স্বজনতারা গ্ৰামে। সে ওই গ্রামের ছাত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মোটরসাইকেল যোগে মিঠু মিয়া তার ভাতিজিকে নিয়ে চৈতন্য বাজারের দিক থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে গংগার হাট (মাষ্টার পাড়া) নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সুপারির গাছের সঙ্গে ধাক্কায় ছিটকে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে মিঠু মিয়ার মৃত্যু হয়। এছাড়া তার ভাতিজি আহত হলে দ্রুত উদ্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম লেবু বলেন, এই ঘটনাটি লোকমুখে শোনা গেছে।

ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরা হলো না চাচা’র

প্রকাশের সময়: ০৭:১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২