মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচনে জমে উঠেছে ভোটের প্রচার-প্রচারণা

দিনাজপুরের খানসামায় জমে উঠেছে উপজেলা পরিষদের উপনির্বাচনের প্রচার-প্রচারণা। বিরামহীনভাবে ছুটে চলছেন প্রার্থী, সমর্থক ও কর্মীরা। সাদা-কালো পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি ওয়ার্ড, অলিগলি ও ফাঁকা জায়গা। নির্বাচনী আমেজ বিরাজ করছে উপজেলার মানুষের মধ্যে। হোটেলে চায়ের আড্ডায় চলছে সম্ভাব্য ফলাফলের চুলচেরা বিশ্লেষণ। আলোচনা চলছে কে নির্বাচিত হবেন উপজেলা পরিষদের চেয়ারম্যান! কাকে নির্বাচিত করলে হবে উপজেলার উন্নয়ন?

জানা গেছে, গত ২৫ এপ্রিল উপজেলা পরিষদের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্ব  করছেন। প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে দু’বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, মোটরসাইকেল প্রতীক নিয়ে জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল ইসলাম প্রধান এবং হেলিকপ্টার প্রতীক নিয়ে বীরমুক্তিযোদ্ধা আব্বাস আরেফিন শাহ।

এলাকা ঘুরে দেখা গেছে, চায়ের স্টলসহ হাট-বাজারে চলছে প্রার্থীদের জনসংযোগ। তাঁরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রচারে অংশ নিচ্ছেন। প্রার্থীদের প্রতিশ্রæতি আর প্রচারে মুখর হয়ে উঠেছে পুরো উপজেলা। প্রত্যেক প্রার্থী ভোটারদের নিকট গিয়ে উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ এবং কুশল বিনিময় করছেন।

রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক বলেন,  গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে নির্বাচনের সবধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। আশা করি, সবার সহযোগিতায় একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হাতেম ইন্তেকাল করলে এ আসনটি শূন্য হয়।

প্রকাশের সময়: ০৮:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২