গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক করবারিকে আটক করেছে র্যাব। তার নাম আব্দুর রহিম মিয়া জুয়েল (২৩)।
বৃহস্পতিবার (২ জুন) রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পটির একটি অভিযানিক দল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে। এসময় অবৈধ মাদকদ্রব্য ২৯৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এর দায়ে আটক করা হয়েছে আব্দুর রহিম মিয়া জুয়েলকে। এছাড়া প্রকাশ শীল (২৪) নামের এক মাদক কারবারি পালিয়ে যায়। ধৃত জুয়েল ওই উপজেলার ইদিলপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। এ সংক্রান্ত গাইবান্ধা সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















