বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুল ছাত্রী অপহরণের মূলহোতা রবিউল ইসলাম (২০) কে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। বৃহস্পতিবার ২রা মে রাতে বগুড়ার গাবতলী উপজেলা সোনারায় গ্রাম হতে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃতা ঐ স্কুল ছাত্রীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। রবিউল গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের হাড়ভিটা গ্রামের মজনুর রহমানের পুত্র।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মে বিকেলে উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় সিএনজি যোগে অপহরণ করে নিয়ে। এ ঘটনায় ঐ স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে় ৬জনকে অভিযুক্ত করে গত ১ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচবিবি থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী এসআই আনিস-২ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীর মুলহোতা রবিউল ইসলামকে গ্রেফতার করে। মামলার অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে।

জনপ্রিয়

পাঁচবিবিতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের সময়: ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২