ঠাকুরগাঁওয়ের হরিপুরে আসাদুজ্জামান সাহীন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও তার বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ উঠেছে একটি কুচক্রি মোহলের বিরুদ্ধে।
জানা গেছে, গত মাসের ২৬ তারিখে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজের স্বাক্ষরিত একটি স্বাক্ষরিত পত্রে হরিপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটিতে হরিপুর উপজেলার ভবানন্দপুর কালীগঞ্জ গ্রামের ইয়াসিন আলীর ছেলে হরিপুরের কৃতি সন্তান সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাহীনকে সাধারণ সম্পাদকের পদ দেন তারা।
কিন্তু আসাদুজ্জামান সাহীন সাধারণ সম্পাদক পদ পাওয়ায় একটি হাইব্রিড কুচক্রি মোহলের গাত্র দাহ শুরু হয়েছে বলে আসাদুজ্জামান সাহীন অভিযোগ করে বলেন।
সাহীন আরও বলেন,বয়স দিয়ে কখনো যোগ্যতা মাপা যায়না। আমি সক্রিয়ভাবে ছাত্ৰলীগ করেছি ৮- বছর ও স্বেচ্ছাসেবক লীগ করেছি ৩ বছর। সেই সাথে আমি নারায়ণগঞ্জ সিটি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে শেষ বর্ষের অধ্যায়নরত আমি কিভাবে অল্প শিক্ষিত হলাম। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে তারা অল্প শিক্ষিত আমি নই। যারা আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে অভিযোগ দিয়েছে কেন্দ্রীয় কমিটিতে তার মধ্যে ১নম্বর তারিফ হোসেন মানিক ২ হাজার সালে হরিপুর উপজেলা ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন আমরা জানি সবাই জানে। এই অভিযোগের কোন ভিত্তি নেই বলে মনে করি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আসেন হিংসে বিদ্বেষ ভুলে এক সাথে কাঁধে কাঁদ মিলিয়ে সবাই কাজ করি হরিপুরের উন্নয়নের ভাগিদার হই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলি।
এ বিষয়ে অভিযোগ কারীদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ নামমুল হুদা অ্যাপোলো বলেন,আমরা এধরনের কোন অভিযোগ পায়নি এগুলো কোন অভিযোগ হলো নাকি। কেন্দ্রীয় কমিটি যা করবে আমাদের মাধ্যমেই করবে।

আবু তারেক বাঁধন, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ঠাকাুরগাঁও 

















