গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া এর মধ্য ১৩ জনকে কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুত্রুবার (০৩ জুন) তৃতীয় ধাপে মোট ৮০ নাম্ববারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সকাল সাড়ে ১০ থেকে শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত পরিক্ষা চলে। এসময় তিনটি কেন্দ্র থেকে ১৩ জনকে ডিভাইজসহ আটক করে কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানায়, তিনটি উপজেলা গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও গাইবান্ধা সদরে তৃতীয় ধাপে ২৩ কেন্দ্র প্রাথমিক নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিলো ১৪ হাজার ৪৯৩ জন। এর মধ্য উপস্থিত ছিলো ১১ হাজার ৩৩৮ জন।
তিনি আরো জানায়, গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১৭ জনকে পরীক্ষার্থীকে আটক করা হলে এদের মধ্য ১৩ জন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্য একজন সম্পা আক্তা কে ২৫ দিন অন্যদের ৭ দিন করে কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















