মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাদুল্লাপুরে বিক্ষোভ-সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে বিএনপি-জামায়াত। এরই প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) দুপুরে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাহারিয়া খান বিপ্লবের সভাপতিত্বে চৌমাথা মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন মোজহারুল ইসলাম, জিল্লুর রহমান খন্দকার, মোস্তাফিজার রহমান মিন্টু, এশরাফুল কবির আরিফ, মোন্তেজার রহমান চঞ্চল, সোহেল রানা, তজবীর আলম সজিব বাবু প্রমুখ।

এদিকে, স্থানীয় শহীদ মিনার চত্বর অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক। এছাড়াও শাহ মো. ফজলুল হক রানা, শহিদুল ইসলাম বাবলা, আব্দুল খালেক আকন্দ, মোখলেছুর রহমান, সৈয়দ রায়হানুল হক রাবর্ট প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, বিএনপি-জামায়াত ও বিশেষ করে ছাত্রদলের গুণ্ডা-পাণ্ডারা মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। আমরা আওয়ামী লীগ বসে বসে থাকব না। রাজপথে নেমেছি। দেখতে চাই বিএনপি-জামায়াত কোথায় আছো। তোমরা রাজপথে আসো। কত বড়ো হুমকিদাতা, সেটি আমরা দেখিয়ে দিতে চাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করতে চাই, যেখানে বিএনপি-জামায়াতের গুণ্ডা-পাণ্ডারা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সম্পর্কে এবং দেশের উন্নয়ন সম্পর্কে কটক্তি করবে, মিথ্যাচার করবে, ঠিক সেখানেই আমরা প্রতিবাদ করব।

প্রকাশের সময়: ০৬:০৪:১২ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২