গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ধর্ষণ ও অপহরণ মামলার আসামি সামিউল ইসলাম (২২) কে গ্রেফতারের পর হ্যান্ডক্যাপসহ দৌঁড়ে পালিয়ে যায়। অবশেষে এ ঘটনার ৬ দিনপর ওই আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর এলাকা থেকে সামিউল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোববার বিকেলে তালুক কানুপুর নামকস্থান থেকে আসামি সামিউলকে গ্রেফতারে সক্ষম হয়।
প্রসঙ্গত: গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের বালুয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সামিউল ইসলামের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ ও অপহরণ মামলা রয়েছে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে থানার একটি টিম গত ৩০ মে তাকে চাঁদপুর থেকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানায় আনা এসময় আসামিকে পুলিশের গাড়ীতে একজন কনন্সটেবলসহ নামানোর সময় পুলিশকে ধাক্কা দিয়ে হ্যাণ্ডক্যাপসহ সামিউল পালিয়ে যায়। এর ৬ দিনপর আজ রোববার তাকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















