গাইবান্ধার সাদুল্লাপুরে আধুনিক উন্নত প্রযুক্তিতে ১২০ জন কৃষক-কৃষাণী নিয়ে শুরু করা হয়েছে মাল্টা ও বারোমাসি আম চাষ প্রশিক্ষণ ধারবাহিকভাবে ৪টি ব্যাচে ওইসব কৃষক-কৃষাণী অংশগ্রহণ করবেন।
রোববার (৫ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে ব্যাচগুলো প্রশিক্ষণ সম্পন্ন হবে আগামী ৭ জুন তারিখে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সীর (জাইকা) উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকলের আওতায় এবং উপজেলা কৃষি বিভাগের বাস্তবায়নে এই প্রশিক্ষণ চলমান রয়েছে।
এর আগে বৃহস্পতিবার এ প্রশিক্ষণটি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম, গাইবান্ধা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. সাইমুন আরেফিন, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) আব্দুর রব সরকার প্রমুখ।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম জানান, এই প্রশিক্ষণে ৪টি ব্যাচের প্রত্যেকটি ব্যাচে ৩০ জন করে কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের মাধ্যমে হাতে-কলমে কিভাকে মাল্টা ও বারোমাসি আমের চারা লাগানো যায়, কিভাবে ব্যবস্থাপনা করা হয়, এসব বিষয়ে প্রশিক্ষণার্থীদের বাস্তব সম্মত জ্ঞান দেওয়া হচ্ছে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















