দিনাজপুরের চিরিরবন্দরে র্যাব-১৩’র একটি বিশেষ অভিযানিক দল ৭৬ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি জয়নাল আবেদীন (৩৭) কে আটক করে থানা পুলিশের নিকট সোর্পদ করেছে। জয়নাল আবেদীনকে সোমবার (৬ জুন) আদালতে পাঠিয়েছে পুলিশ।
এরআগে গতকাল রোববার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বাঙাবাড়ী নামকস্থানে গোলাম রব্বানীর ইটের ভাটার সামনে রাস্তায় তাকে আটক করে র্যাব-১৩’র টহলদল। ধৃত জয়নাল আবেদীন উপজেলার পুনট্টি ইউনিয়নের চক-মুসা গ্রামের মৃত সলেমান মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই সময় র্যাব-১৩ সিপিসি-১’র একটি টহলদল নিয়মিত টহল দেয়ার সময় একটি গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-১৩ সিপিসি-১’র উপ-সহকারী পরিচালক সার্কেল অ্যাডজুটেন্ট মো. রবিউল আলমের নেতৃত্বে টহলদলের সদস্যরা ওইস্থান থেকে ৭৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে আটক করে। ওইদিন রোববার রাত সাড়ে ৮টায় সার্কেল অ্যাডজুটেন্ট মো. রবিউল আলম বাদী হয়ে ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, ধৃত জয়নাল আবেদীনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। আজ তাকে আদালতে প্রেরেণ করা হয়।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















