মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীবপুরে পণ্যের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-সমাবেশ 

চাল, ডাল,তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানো সহ বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং শ্রমজীবি সকল মানুষের জন্য স্বপ্ল মূল্যে রেশনিং ব্যাবস্থা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজীবপুর উপজেলা শহরে অটোবাইক,সিনজি,রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে বাজারের সিন্ডিকেট ভেঙে এলপি গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানানো হয়। এসময় বিদ্যুৎ এর দাম বৃদ্ধি না করার জন্য সরকারের প্রতি আহবান জানায়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর কেন্দ্রীয় কমিটির আহবায়ক রাজু আহমেদ, রাজীবপুর অটোবাইক ও রিক্সা-ভ্যান শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভাপতি শহীদ আলী সাধারণ সম্পাদক রাসেল মিয়া প্রমুখ।
বাজু আহমেদ বলেন, গত এক বছরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ৫০ থেকে ৮০ শতাংশ বেড়েছে। জনগণের জীবনযাত্রার ব্যয় বহু গুণ বেড়েছে। দেশের ১৭ কোটি মানুষ এখন বাজার সিন্ডিকেটের হাতে জিম্মি দশায় রয়েছে।
রাজীবপুর উপজেলার সভাপতি শহীদ আলী বলেন, বাজারের সবকিছুর দাম বেড়েছে। এখন যাত্রীদের ভাড়া বাড়ানো ছাড়া আর কোন উপায়  নেই। ভাড়া বেশি চাইলে যাত্রীদের সাথে ঝগড়া   হয়।
সমাবেশে বক্তারা চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি শ্রমজীবি মানুষের জন্য ওএমএস ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।

প্রকাশের সময়: ০৭:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২