মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চেক জালিয়াতি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি শহীদুল ইসলাম আকন্দ (৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার কোম্পানীটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ উপজেলার বজরা হলদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় শহীদুল ইসলাম আকন্দকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি মৃত আব্বাস আলী আকন্দের ছেলে। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজা কার্যকর করছিলেন আদালত। এরপর থেকে পলাতক ছিলেন শহীদুল। গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব।

কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতাকৃত আসামি ওই মামলার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। শহীদুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশের সময়: ০২:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২