ঢাকা আইনজীবি সমিতির ৩ সদস্যকে পুলিশী নির্যাতনের প্রতিবাদে নিন্দা জানিয়েছেন গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (৯ জুন) এই বিবৃতিপত্রে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবুসহ সংগঠনের ৫০ জন বিজ্ঞ সদস্য স্বাক্ষর করেন।
এতে বলা হয়, ঢাকা আইনজীবি সমিতির ৩ জন বিজ্ঞ সদস্যকে মিথ্যা ও হয়রানীমূলক মামলায় গ্রেফতার করে পুলিশ হেফাজতে নির্যাতন ও ২ জনকে রিমান্ডে নেওয়া হয়। এরই প্রতিবাদে গাইবান্ধা জেলা বারের নেতৃবৃন্দের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এই বিবৃতির বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু বলেন, অবিলম্বে বিজ্ঞ আইনজীবিগণদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















