বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যার দিকে র‌্যাব গাইবান্ধা-১৩ কোম্পানির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে আটক করে। এরপর তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে জানান, ধৃত আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল।

জনপ্রিয়

পলাশবাড়ীতে ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশের সময়: ১০:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২