মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, প্রতিবাদে রাস্তা অবরোধ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পরীক্ষা দিয়ে ফেরার পথে ট্রাকের চাপায় এক ছাত্র নিহত হয়েছে। পৌরশহরের মাস্টারপাড়া মোড় এলাকায় বৃহস্পতিবার দুপর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর এক ঘণ্টা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে ক্ষুদ্ধ জনতা। নিহত ১৬ বছরের স্কুল ছাত্র মিলন ইসলাম ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম নিশ্চিত করেছেন। ইউএনও বলেন, ‘ট্রাকের গতি খুব একটা বেশি ছিল না। তারপরেও এমন দুর্ঘটনা কাম্য নয়। চালকের আসনে কে ছিল তা খতিয়ে দেখতে হবে। ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। চালক পলাতক রয়েছে। যদিও পরিবারের অভিযোগ নাই।

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশের বরাতে ইউএনও আরও জানান, থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। বিক্ষুদ্ধ জনতার অভিযোগ চালক ও সেখানকার রাস্তার পাশের দোকানগুলো। এতে পথচারীদের চলতে সমস্যা হচ্ছে। সেগুলো উচ্ছেদে অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি।

প্রকাশের সময়: ১০:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২