মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটকের পর ছাড়া পেলেন সেই চেয়ারম্যান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে আটক করেছে র্যাব। তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে আটক করা হয়। এরপর জামিনের কাগজ দেখে ছাড়া পেলেন তিনি।

বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যার দিকে র্যাব গাইবান্ধা-১৩ কোম্পানির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিককে আটক করে। এরপর তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সেই সুত্রে তাকে আটক করা হয়। এরপর তিনি জামিনে আছেন মর্মে কাগজপত্র দেখান। এ কারনে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটকের পর ছাড়া পেলেন সেই চেয়ারম্যান

প্রকাশের সময়: ১১:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২