মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

দশমাইল-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরে পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত এবং একজন নারী গুরুতর আহত হয়েছে। উপজেলার চম্পাতলীবাজারের দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা বালুভর্তি ঘাতক ১০ চাকার ড্রাম ট্রাকে আগুন ধরিয়ে দেয়। সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষুব্ধ জনতা গতকাল বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলীবাজারে এবং বিকাল আনুমানিক ৩টায় তেঁতুলিয়া ইউনিয়নের চৌরাস্তার মোড় নামক স্থানে সড়ক দূর্ঘটনাটি দু’টি ঘটেছে।

নিহতরা হলেন-চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউপির বড় হাশিমপুর গ্রামের মন্টুশাহপাড়ার মৃত আফতাবউদ্দিনের ছেলে আমিন ইসলাম (৫০) ও আলোকডিহি ইউপির ঘাটেরপাড় কলেজ মোড়ের মালিপাড়ার যোগেশ চন্দ্র রায়ের ছেলে রিকশাভ্যান চালক মাধব চন্দ্র রায় ওরফে শনু (৪৫) এবং নশরতপুর ইউপির রানীপুর গ্রামের বারবিঘা পাড়ার সাবেক ইউপি সদস্য মো. সহিমউদ্দিনের ছেলে আব্দুস সবুর (৪৫)। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত আমিন ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪৫)। তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকালে একটি এনজিও থেকে টাকা উত্তোলন করে স্বামী আমিন ইসলাম ও তার স্ত্রী মেরিনা বেগম রানীরবন্দর থেকে রিকশাভ্যানে করে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে চম্পাতলীবাজারে পৌঁছলে একইদিক থেকে আসা একটি বালুভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক ওই রিকশাভ্যানটিকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানের যাত্রী আমিন ইসলাম (৫০) ও রিকশাভ্যান চালক মাধব চন্দ্র রায় ওরফে শনু (৪৫) মারা যান এবং নিহত আমিন ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪৫) গুরুতর আহত হন। গুরুতর আহত মেরিনা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করান।

অপরদিকে, একইদিন বিকাল আনুমানিক ৩টায় মোটরসাইকেল যোগে নিজ বাড়ি ফেরার সময় তেঁতুলিয়া ইউনিয়নের চৌরাস্তার মোড় নামক স্থানে পিকআপ চাপায় প্রাণ হারান আব্দুস সবুর নামে এক মোটরসাইকেল চালক।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জাগো২৪.নেট-কে বলেন, দুটি পৃথক দুর্ঘটনায় ৩ জন প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে অগ্নিসংযোগ করে। এসময় উদ্ধারকাজে আসা সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

দশমাইল হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়েছে।

চিরিরবন্দরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

প্রকাশের সময়: ০২:২১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২