মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ক্ষতিপূরণের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

সীতাকুণ্ডে কন্টোইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পূর্নবাসন করাসহ দায়িদের শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১০ জুন) বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে গাইবান্ধার পুরাতন বাজারের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, আহসান হাবিব সাঈদ, আবু রাহেন, গোলাম রাব্বানী, মিহির ঘোষ, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

বক্তরা বলেন, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও পূর্নবাসন এবং দায়িদের শাস্তির পাশাপাশি চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দান নিয়ন্ত্রণ, বাজেটে সামাজিক নিরাপত্তাসহ কৃষি, শিল্প, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি, কালোটাকার মালিক ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, বাজারদরের সাথে সংগতি রেখে শ্রমিকদের মজুরি নির্ধারণ এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

প্রকাশের সময়: ০২:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২