মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রী নিহত

নানা বাড়িতে বেড়াতে গিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বালুপাড়ায় ঘটনাটি ঘটেছে। নিহত সুমাইয়া উপজেলার আব্দুলপুর ইউনিয়নের উত্তরপাড়ার সাইদুর রহমানের মেয়ে এবং দারুল ফালাহ আলিম মাদ্রাসা এন্ড বিএম কলেজের সপ্তম শ্রেণিরছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমাইয়া আক্তার গত ৯ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের বালুপাড়ায় তার নানা বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার সকাল সাড়ে ১১টায় নানা বাড়ির পাশে পুকুরে মাছ শিকার করা দেখে বাসায় ফেরার পথে তার হাত স্পর্শ হয় লোহার নেটে। ওই লোহার নেটে যে বৈদ্যুতিক সংযোগ ছিল তা কেউ জানতো না। ওই লোহার নেটে তার হাত স্পর্শ হওয়া মাত্রই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দারুল ফালাহ আলিম মাদ্রাসা এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আলহাজ্ব ইউসুফ আলী ও স্থানীয় ইউপি সদস্য মো. নূর আমিন শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশের সময়: ০৬:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২