মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে মুসল্লীদের বিক্ষোভ সমাবেশ

ভারতে হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি করার প্রতিবাদে শুক্রবার (১০ জুন) বাদ জুমা বিরামপুর শহরে মুসল্লীগণ বিক্ষোভ সমাবেশ করেছে। এই সমাবেশ থেকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর নেপথ্য নায়ক বিজেপির মূখপাত্র নূপুর শর্মা ও দিল্লি গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবি কার্যকর না হলে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

বিভিন্ন মসজিদ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের ব্যানারে মুসল্লীগণ বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় ঢাকামোড়ে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ মোশারফ সাহেবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের নেতা নূরে আলম সিদ্দিকি,বিরামপুর জামে মসজিদের খতিব মাও: আব্দুল হাকিম,নতুন বাজার মসজিদের ইমাম মুফতি তারেক মাসুদ,হাবিবপুর বালক/বালিকা মাদ্রাসার আব্দুর নুর,শালবাগান মসজিদের ইমাম মাওঃ বেলাল সাহেব, মাও: সোহরাব হোসেন,মাওঃ আবু হোরায়রা, হাফেজ দেলোওয়ার হোসেন, হাফেজ শফিকুল ইসলাম পাইকাড় প্রমূখ।

বিরামপুরে মুসল্লীদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময়: ০৮:৪৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২