বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহানবীর শানে কটূক্তির প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শানে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ভুলতা বাস স্ট্যান্ড মসজিদের সামনে (ঢাকা-সিলেট) মহা সড়কে উপজেলার সকল উলামায়ে কেরাম, তাওহীদি জনতা ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা ইমদাদুল্লাহ হাসিমি, বেলাল হোসেন মাদানী, মুফতি বদরুল আলম সিলেটি, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা তওহিদ, মাওলানা তানীম, মাওলানা নুরুল হক, আল-আমিন সাইফী, মাওলানা হিজবুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। এ ঘটনার প্রতিবাদে আমরা এ বিক্ষোভ মিছিল ও গোটা বিশ্বে ভারতীয় পণ্য বর্জনের আহবান জানিয়েছেন।

প্রকাশের সময়: ০৮:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২