গাইবান্ধার পৌর আওয়ামীলীগের সন্মেলনের সভাস্থলে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এই দৃশ্য ধারণ করতে ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সুমন মিয়ার ওপর হামলা ও ক্যামেরা ভাচুরের কাণ্ড চালিয়েছে হামলাকারীরা।
শুক্রবার (১০ জুন) দুপুরে জুম্মার নামাজের পর গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিশ্ব নবী মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে ইমাম ওলামা পরিষদের মিছিলসহ কয়েকটি ইসলামী সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। শেষে পৌর আওয়ামীলীগের সম্মেলনের সভাস্থলে হামলা করে তারা। এসময় চেয়ার-টেবিল ও ডিবিসি নিউজের ক্যামেরাও ভাঙচুর করা হয়।
এদিকে ওই হামলার ঘটনায় একটি বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি নেতকর্মিরা। হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান তারা।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গাইবান্ধ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা আনা হয়েছে। হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















