বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় বাঁচতে হেলমেট পরিধান দরকার: এসপি

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন. অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা রোধে নিজেকে সচেতন হেত হবে। মানুষ সচেতন হলে পুলিশকে আইন প্রয়োগ করতে হবে না। সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সকলকে হেলমেট পরিধান করা দরকার।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রেইনবো পেইন্টসের এর উদ্যোগে রোববার (১৯ জুন) গাইবান্ধা শহরের প্রধান সড়কসহ জেলার ঝুঁকিপূর্ণ ৩২ কিলোমিটার  মহাসড়কে জেব্রা ক্রসিং ও রোড ডিভাইজারগুলি রংতুলির আঁচড়ে কালার প্রদর্শন এবং গাইবান্ধা ট্রাফিক বিভাগ পুলিশের আয়োজনে যানবাহন ও জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট এবং র‌্যালী কর্মসূচীর  উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসপি আরও বলেন, মোটরসাইকেল নিয়ে বের হলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। সে সাথে সকল পরিবহন চালককে চলাচলের সময় রংতুলির আচড়ে অংকিত জেব্রা ক্রসিং, রোড ডিভাইডারগুলি মেনে চলার নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ ( প্রশাসন) নূর আলম সিদ্দিক, ট্রাফিক অফিসার হেলাল উদ্দিন, রুহুল আমিন, সার্জেন্ট তৌহিদ আরেফিন, রেইনবো পেইন্টসের গাইবান্ধা জোনাল ম্যানেজার আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রকাশের সময়: ০৪:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২