লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় বেদনাবিধুর জেল হত্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।
তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশমাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিল। ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান। লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন। সঞ্চালন করেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহুরুল হক টিটু।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















