সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ২১২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৪

গাইবান্ধা জেলায় পৃথক অভিযানে ২১২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব। এসময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পুর্ব বিছনদই গ্রামের মৃত আব্দুল মোতালেব মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪২), মোহাম্মদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩২), গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের মুনছুর আলীর ছেলে রনজু মিয়া (৪৩) ও সাঘাটা উপজেলার টেপা পদুম শহর গ্রামের জহির উদ্দিনের ছেলে সবুজ মিয়া (৩৪)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৩ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পদুম শহর এলাকায় মাদক বিক্রির সময় ৮৪ বোতল ফেনসিডিলসহ সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যার দিকে দক্ষিণ ধানঘড়া এলাকায় মাদক বিক্রির সময় ১২৮ বোতল ফেনসিডিলসহ দেলোয়ার, জাহিদুল ও রনজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পৃথক ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের সংশ্লিষ্ট থানা হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

প্রকাশের সময়: ০২:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩