চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পৃথক পৃথক জায়গায় ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দলদলী ইউনিয়নের আয়োজনে আদাতলা উচ্চ বিদ্যালয় মাঠে চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চুটু ও বিকেল সাড়ে ৩ টার দিকে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চত্বরে চেয়ারম্যান মোঃ পিয়ার জাহানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মুঃ জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুল গাফফার মুকুল, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, -সভাপতি মোঃ আফরাজুল হক বাবুসহ অন্যরা।
আলি হায়দার রুমান, করেসপন্ডেন্ট, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) 



















