“সমবায়ে গড়ছি দেশ – স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার(৪ নভেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ এবং সমবায়ীবৃন্দের আয়োজনে মিলনায়তনের সামনে থেকে সমবায় শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান, সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক প্রমূখ। অতিরিক্ত জেলা প্রশাসক নুরে তাসনিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, জেলা সমবায় কর্মকর্তা ফরিদ উদ্দিন সরকার।
এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম ও লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপনসহ নিবন্ধিত সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে আদিতমারী উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীবৃন্দের আয়োজনে, উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ (এমপি)।
তিনি বলেন, সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। সরকার স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের দক্ষতা ও কর্মক্ষমতা বৃদ্ধি করতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুল জান্নাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী। এ সময় সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















