সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জেলের জালে ধরা পড়ল ১৪ কেজি ওজনের পাঙ্গাশ

কুড়িগ্রামে চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বিপুল চন্দ্র (৪৪)  নামের এক জেলের জালে দুটি ১০ ও ১৪ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।পরে মাছ দুটি চিলমারি মাছ ব্যবসায়ী সাজুর নিকট প্রতিকেজি ৯০০ টাকা দামে বিক্রি করেন তিনি। বিপুল চন্দ্র শাখাতি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রহ্মপুত্র নদের রমনাঘাট এলাকায় বিপুল চন্দ্রের জালে পাঙ্গাশ মাছ দুটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ইলিশ মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র নদে জেলে বিপুল চন্দ্রসহ কয়েকজন মাছ ধরতে যান। নদে ইলিশ মাছ ধরা আশায় জাল ফেলালে ওই জালে বড় দুটি পাঙ্গাশ মাছ উঠে আসে। পরে মাছ দুটি স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু প্রতিকেজি ৯০০ টাকা দামে কিনে নিয়ে যান।

মাছ ব্যবসায়ী সাজু জাগো২৪.নেট-কে বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে ছোট ছোট পাঙ্গাশ মাছ ধরা পড়ে। নদীর পাঙ্গাশ হওয়ায় আমি রমনা ঘাট থেকে বিপুলদের কাছ থেকে এই পাঙ্গাশ মাছ দুটি কিনে এনেছি। ১০ কেজি ওজনের মাছটি বাজারে ১ হাজার ১০০ টাকা দামে কেটে বিক্রি করেছি। আর বড় মাছটি প্রতিকেজি ১ হাজার ৩০০ টাকা দামে বিক্রি করবো।

সংগঠক নাহিদ হাসান নলেজ বলেন, ব্রহ্মপুত্র নদে জেলের জালে দুটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। এ মাছ সাধারণত বানিজ্যিকভাবে চাষ করা হলেও বর্তমানে নদীতে এই প্রথম পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জাগো২৪.নেট-কে বলেন, বানিজ্যিকভাবে পাঙ্গাশ চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। তবে নদ-নদীতে পাঙ্গাশ মাছ ধরা পড়ছে এটা আশার খবর।

প্রকাশের সময়: ১০:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩