দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় উপজেলা চত্ত্বরে ও উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবস ও জাতীয় সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফুল হকের সভাপতিত্বে এ সময় সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। শেষে শ্রেষ্ঠ সমবায়িদের পুরস্কৃত করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















