সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে আ.লীগের রোড টু স্মার্ট বাংলাদেশ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দিনব্যাপী সাদুল্লাপুর উপজেলা দলিল লেখক সমিতির হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার।

দ্ইু দিনব্যাপী এ প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিয়াজ মাখদুম, খাইরুল ইসলাম, রবিউল ইসলাম।

প্রশিক্ষণের জেলা সমন্বয়ক ডা. উদয় কর্মকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদুল্যাহেল কবির ফারুক, জোনাল সমন্বয়কারী পল্লব কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. শাহীনুর ইসলাম মন্ডল, বনগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিজন ভোটারের দোড়গোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা ও ভোটারদের ভোটকেন্দ্র আনতে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রশিক্ষণের প্রথম দিনে ৩ ধাপে ৬০০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

প্রকাশের সময়: ০৬:১৮:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩