সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) তে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে দিনব্যাপী ‘রংপুর স্মাট কর্মসংস্থান মেলা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ (নভেম্বর) বেলা অনুমান সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। অনুষ্ঠানটি বেরোবির সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এবং এ-টু-আইসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে এই মেলার আয়োজন করেন।

উক্ত অনুষ্ঠানে অতিথি  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. হাসিবুর রশীদ, বিশেষ অতিথি উপ-উপচার্য ড. সরিফা সালোয়া ডিনা, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল রংপুরের পরিচালক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী এবং মোটিভেশনাল ফ্রিল্যান্সাররা।

এই সময় বেরোবির উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, চতুর্থশিল্প বিপ্লব কী ধরণের আসবে তা আমাদের কাছে এখনো পরিস্কার নয়, তবে এটা প্রযুক্তি নির্ভর হবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে সামাজনীতি, অর্থনীতিসহ জনমানুষের জীবন মান উন্নয়নে প্রভাব পড়বে। প্রতিযোগিতামূলক এই বিপ্লবে নিজেকে টিকিয়ে রাখতে হলে প্রায়োগিক বিদ্যা শিক্ষায় গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকারের ভিশন ২০৪১ এর টার্গেট এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। এর জন্য সকল কাজে ডিজিটালাইজেশন করা দরকার। বিশ্ববিদ্যালয় এখন ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল সিস্টেমে অনলাইনে ক্লাস পরীক্ষা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র এই বিশ্ববিদ্যালয় সেশনজট মুক্ত হয়েছে। অদূর ভবিষ্যতে প্রশাসনিক কার্যক্রমও অনলাইনে হবে। এই লক্ষ্যেই আমরা সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন প্রতিষ্ঠা করেছি।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনায় বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, জনগণকে উদ্দেশ্য করেই রুপকল্প ২০৪১-এ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা করা হয়েছে। ডিজিটালাইজেশনের মাধ্যমে এদেশের জনগণ সহজেই সকল সুযোগ-সুবিধা পাবে। স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে আসার জন্য তিনি তরুণ সমাজের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃব্য রাখেন, সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন-এর পরিচালক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৬:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩