মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিএনপি-জামায়াতের ৪ নেতাকর্মী গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতাসহ একাধিক মামলায় তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৫ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস আলী, রেজাউল করিম লিটন, জামায়াত কর্মী সাদেকুল ইসলাম ও জসিম উদ্দিন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। শনিবার (৪ নভেম্বর) রাত থেকে আজ দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে এই আসামিদের গ্রেফতার করা হয়।

প্রকাশের সময়: ০৮:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩