গাইবান্ধা সদর উপজেলার বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। এতে ২১২ ব্যক্তি এই সুবিধা গ্রহণ করে।
বুধবার (০৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ওইসব ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় প্রত্যেককে ১ বান্ডিল টেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আল হাসানের সভাপতিত্বে ও প্রকৌশলী জোবায়ের রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মশিউর রহমান মিঠুল, জুলফিকার রহমান, শহিদুল ইসলাম সাবু, সোয়েব মোঃ রাসেল প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















